Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,২৯৮

প্রায় ১ মিনিট · ৬৪ শব্দ

তিনি বলেন, একদিন উতবা ইবনু রবীআর কন্যা হিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! (আমার স্বামী) আবূ সুফিয়ান কৃপণ লোক। তার সম্পদ থেকে যদি আমার সন্তানদের খেতে দেই, তা হলে আমার কোন গুনাহ্‌ হবে কি? তখন তিনি বললেন, যদি তুমি তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খেতে দাও তা হলে কোন তোমার গুনাহ হবে না।

ছবি বানান