Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,২৯৯

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, আপনি যখন আমাদের কোন অভিযানে পাঠান, আর আমরা এমন কাওমের কাছে অবতরণ করি, যারা আমাদের মেহমানদারী করে না। এ ব্যাপারে আপনি কি বলেন? তিনি আমাদের বললেন, যদি তোমরা কোন কাওমের কাছে অবতরণ কর এবং তোমাদের জন্য যদি উপযুক্ত মেহমানদারীর আয়োজন করা হয়, তবে তোমরা তা গ্রহণ করবে, আর যদি তা না করে তবে তাদের কাছ থেকে মেহমানের হক আদায় করে নিবে।

ছবি বানান