বুখারী শরীফ - হাদীস নং ২,৬২৩
وَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ أَخْبَرَنَا نَبِيُّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رِسَالَةِ رَبِّنَا: «مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الْجَنَّةِ». وَقَالَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ: بَلَى মুগীরা ইবন শু’বা (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, আমাদের মধ্যে যে শহীদ হল সে জান্নাতে পৌঁছে গেল। উমর (রাঃ) নবী (সাঃ) কে বলেন, আমাদের শহীদগন জান্নাতবাসী আর তাদের নিহতরা কি জাহান্নামী নয়? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। ২৬২৩। আবদুল্লাহ ইবনু মুহাম্মদ (রহঃ) ... উমর ইবনু উবায়দুল্লাহ (রহঃ) এর আযাদকৃত গোলাম ও তার কাতিব সালিম আবূন নাযর (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) তাঁকে লিখেছিলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখ, তরবারীর ছায়ার নীচেই জান্নাত। উয়াইসী (রহঃ) ইবনু আবূয যিনাদ (রহঃ) এর মাধ্যমে মূসা ইবনু উকবা (রহঃ) থেকে হাদিস বর্ণনায় মুয়াবিয়া ইবনু আমর (রহঃ) আবূ ইসহাক (রহঃ)-এর মাধ্যমে মূসা ইবনু উকবা (রহঃ) থেকে বর্ণিত হাদীসের অনুকরণ করেছেন।