Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬২৪

প্রায় ২ মিনিট · ২২২ শব্দ

بَاب مَنْ طَلَبَ الْوَلَدَ لِلْجِهَادِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا السَّلَام لَأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى مِائَةِ امْرَأَةٍ أَوْ تِسْعٍ وَتِسْعِينَ كُلُّهُنَّ يَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ لَهُ صَاحِبُهُ إِنْ شَاءَ اللَّهُ فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ فَلَمْ يَحْمِلْ مِنْهُنَّ إِلَّا امْرَأَةٌ وَاحِدَةٌ جَاءَتْ بِشِقِّ رَجُلٍ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعُونَ ১৭৬৪. পরিচ্ছেদঃ যে ব্যক্তি জিহাদের জন্য সন্তান আকাঙ্ক্ষা করে। লায়স ... আবু হুরায়রা(রাঃ)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন, সুলাইমান ইবনু দাউদ(আঃ)বলেছিলেন, আজ রাতে আমি একশ’ অথবা বলেছিলেন নিরান্নবই স্ত্রীর সাথে সঙ্গত হব। তাদের প্রত্যেকেই একজন বীর মুজাহীদ প্রসব করবে। তার একজন সাথী বললেন, বলুন, ইনশাআল্লাহ! তিনি ইনশাআল্লাহ বলেননি। ফলে একজন স্ত্রী ছাড়া কেই গর্ভবতী হলেন না। তিনিও একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলেন। সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তবে সকলের সন্তান হতো এং তারা সকলেই ঘোড় সওয়ার হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত। ২৬২৪। আহমাদ ইবনু আবদুল মালেক (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা সুশ্রী, সাহসী ও দানশীল ছিলেন। মদিনাবাসীগণ একবার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়ে সবার আগে আগে অগ্রসর হয়ে বললেন, আমরা (ঘোড়াটিকে) একটি সমুদ্রের ন্যায় দ্রুত গতিসম্পন্ন পেয়েছি।

ছবি বানান