বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৬৮২
তিনি বলেন, উহুদের যুদ্ধে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন আমি দেখলাম, আয়িশা বিনতে আবূ বকর ও উম্মে সুলাইম (রাঃ) তাদের আঁচল এতটুকু উঠিয়ে নিয়েছেন যে, আমি তাদের পায়ের অলংকার দেখছিলাম। তাঁরা উভয়ই মশক পিঠে বহন করে সাহাবীগনের মুখে পানি দিচ্ছিলেন। আবার ফিরে গিয়ে মশক ভরতি করে নিয়ে এসে সাহাবীগনের মুখে পানি ঢেলে ঢেলে দিচ্ছিলেন।