Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬৮৩

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

উমর ইবনুল খাত্তাব (রাঃ) মদিনার কিছু সংখ্যক মহিলার মধ্যে কয়েকখানা (রেশমি) চাঁদর বন্টন করেন। তারপর একটি ভাল চাঁদর অবশিষ্ট রয়ে গেল। তাঁর কাছে উপস্থিত একজন তাঁকে বললেন, হে আমিরুল মুমীনিন! এ চাঁদরটি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতিন উম্মে কুলসুম বিনতে আলী (রাঃ) যিনি আপনার কাছে আছেন, তাঁকে দিয়ে দিন। উমর (রাঃ) বলেন, উম্মে সালীত (রাঃ) এই চাঁদরটির অধিক হকদার। উম্মে সালীত (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়আত গ্রহণকারিণী আনসার মহিলাদের একজন। উমর (রাঃ) বলেন, কেননা, উম্মে সালীত (রাঃ) উহুদের যুদ্ধে আমাদের কাছে মশক (ভর্তি পানি) বহন করে নিয়ে আসতেন।

ছবি বানান