বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৬৯০
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বার যুদ্ধে গিয়েছিলাম আর আমি তাঁর খেদমত করছিলাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরলেন এবং উহুদ পাহাড় তাঁর দৃষ্টিগোচর হল, তিনি বললেন, ’এই পাহাড় আমাদের ভালবাসে এবং আমরাও তাকে ভালবাসি।’ তারপর তিনি হাত দ্বারা মদিনার দিকে ইঙ্গিত করে বললেন, ’ইয়া আল্লাহ! ইবরাহীম (আলাইহিস সালাম) যেমন মক্কাকে হারাম (সম্মানিত স্থান) বানিয়েছিলেন, তেমনি আমিও এ দুই কঙ্করময় ময়দানের মধ্যবর্তী স্থান(মদিনা)-কে হারাম ঘোষণা করছি। ইয়া আল্লাহ! আপনি আমাদের সা’ ও মুদে বরকত দান করুন। ’