বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৬৯১
তিনি বলেন, আমরা (কোন এক সফরে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে সেই ব্যাক্তির ছায়াই ছিল সর্বাধিক যে তাঁর চাঁদর দ্বারা ছায়া গ্রহন করছিল। তাই যারা সিয়াম পালন করছিল তাঁরা কোন কাজই করতে পারছিল না। যারা সিয়াম রত ছিল না, তাঁরা উটের তত্ত্বাবধান করছিল, খেদমতের দায়িত্ব পালন করছিল এবং পরিশ্রমের কাজ করছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করেনি তারাই আজ অধিক সওয়াব হাসিল করল।