বু
বুখারী শরীফ - হাদীস নং ২৭
আম্মার (রাঃ) বলেন, ’তিনটি গুণ যে আয়ত্ত করে, সে (পূর্ণ) ঈমান লাভ করেঃ (১) নিজ থেকে ইনসাফ করা, (২) বিশ্বে সালামের প্রচলন, এবং (৩) অভাবগ্রস্থ অবস্থায়ও দান করা। ২৭। কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ ইবনু ’আমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যাক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করল, ’ইসলামের কোন্ কাজ সবচাইতে উত্তম?’ তিনি বললেনঃ তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম দিবে।