Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২৮

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবূ সাঈদ খুদরী (রাঃ) এর সূত্রে হাদিস বর্ণিত আছে। ২৮। আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক; (কারন) তারা কুফরী করে। জিজ্ঞাসা করা হল, ’তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে? তিনি বললেনঃ ’তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাক, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, ’আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি।

ছবি বানান