বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,১৩২
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন (রাঃ) এর জন্য নিম্নোক্ত দু’আ পড়ে পানাহ চাইতেন আর বলতেন, তোমাদের পিতা ইব্রাহীম (আলাইহিস সালাম) ইসমাঈল ও ইসহাক (আলাইহিস সালাম) এর জন্য দু’আ পড়ে পানাহ চাইতেন। (দু’আটি হল,) আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাত দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি।