Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,১৩৩

প্রায় ২ মিনিট · ১৫৪ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (ইব্‌রাহীম (আলাইহিস সালাম) তাঁর চিত্ত প্রশান্তির জন্য মৃতকে কীভাবে জীবিত করা হবে, এ সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসা করেছিলেন, একে যদি 'শক' বলে অভিহিত করা হয় তবে এরূপ 'শক' এর ব্যাপারে আমরা ইব্‌রাহীম (আলাইহিস সালাম) চাইতে অধিক উপযোগী। যখন ইব্‌রাহীম (আলাইহিস সালাম) বলেছিলেন, হে আমার রব! আমাকে দেখিয়ে দিন, আপনি কীভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস কর না? তিনি বললেন, হাঁ, (অবশ্যঁই বিশ্বাস করি।) তা সত্ত্বেও (এ জিজ্ঞাসা এজন্য যে) যাতে আমার চিত্ত প্রশান্তি লাভ করে। (২ঃ ২৬০) এরপর (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুত (আলাইহিস সালাম) এর ঘটনা উল্লেখ করে বললেন।) আল্লাহ লুত (আলাইহিস সালাম) এর প্রতি রহম করুন। তিনি (আল্লাহর দ্বীন প্রচারের সহায়তার জন্য) একটি সুদৃঢ় খুঁটির (দলের) আশ্রয় চেয়েছিলেন আর আমি যদি কারাগারে এত দীর্ঘ সময় থাকতাম যত দীর্ঘ সময় ইউসুফ আলাইহি ওয়া সাল্লাম কারাগারে ছিলেন তবে (বাদশাহ পক্ষ থেকে) তার ডাকে সাড়া দিতাম।*

ছবি বানান