Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,১৪৬

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছেন, আবূ বাক্‌র (রাঃ) কে বল, তিনি যেন লোকদের সালাত (নামায/নামাজ) আদায় করিয়ে দেন। আয়িশা (রাঃ) বললেন, তিনি একজন কোমল হৃদয়ের লোক। যখন আপনার জায়গায় তিনি দাঁড়াবেন, তখন বিনম্র অন্তর হয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাই বললেন, আয়িশা (রাঃ) আবারও সেই উত্তর দিলেন, শোবা (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অথবা চতুর্থবার বললেন, (হে আয়িশা (রাঃ)! তোমরা ইউসুফ (আলাইহিস সালাম) এর ঘটনায় নিন্দুক নারীদের মত। আবূ বকরকে বল, (সালাত) আদায় করিয়ে দিক)।

ছবি বানান