বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,১৪৭
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগাক্রান্ত হয়ে পড়লেন, তখন তিনি বললেন, আবূ বকরকে বল, তিনি যেন লোকদের সালাত (নামায/নামাজ) আদায় করিয়ে দেন। তখন আয়িশা (রাঃ) বললেন, আবূ বকর (রাঃ) তো এমন একজন (কোমল হৃদয়ের) লোক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ বললেন, তখন আয়িশা (রাঃ) ও তদরূপই বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবূ বকরকে বল, (যেন সালাত (নামায/নামাজ) আদায় করিয়ে দেন।) হে আয়িশা! নিশ্চয় তোমরা ইউসুফ (আলাইহিস সালাম) এর ঘটনার নিন্দুক নারীদের ন্যায় হয়ে পড়েছ। এরপর আবূ বাক্র (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকালে ইমামতী করলেন। রাবী হুসাইন (রহঃ) যায়িদা (রহঃ) থেকে বর্ণনা করেছেন, এখানেرَجلٌ এর স্থলেرَجُلٌ رَقِيقٌ আছে অর্থাৎ তিনি একজন কোমল হৃদয়ের লোক।