Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,১৫৭

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যাক্তির একথা বলা উচিৎ হবেনা যে, আমি (নবী) ইউনুস ইবনু মাত্তার চেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতে গিয়ে ইউনুস (আলাইহিস সালাম) এর পিতার নাম উল্লেখ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীর কথাও উল্লেখ করেছেন এবং বলেছেন মূসা (আলাইহিস সালাম) বাদামী রং বিশিষ্ট দীর্ঘদেহী ছিলেন। যেন তিনি শানু'আ গোত্রের একজন লোক। তিনি আরো বলেছেন যে, ঈসা (আলাইহিস সালাম) ছিলেন মধ্যমদেহী, কোঁকড়ানো চুলওয়ালা ব্যাক্তি। আর তিনি দোযখের দারোগা মালিক এবং দাজ্জালের কথাও উল্লেখ করেছেন।

ছবি বানান