Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,১৫৮

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (হিজরত করে) মদিনায় আগমন করেন, তখন তিনি মদিনাবাসীকে এমনভাবে পেলেন যে, তারা একদিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করে অর্থাৎ সে দিনটি হল আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন। (জিজ্ঞাসা করার পর) তারা বলল, এটি একটি মহান দিবস। এ এমন দিন যে দিনে আল্লাহ মূসা (আলাইহিস সালাম)-কে নাজাত দিয়েছেন এবং ফিরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। এরপর মূসা (আলাইহিস সালাম) শুকরিয়া হিসাবে এদিন সাওম পালন করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের তুলনায় আমি হলাম মূসা (আলাইহিস সালাম) এর অধিক ঘনিষ্ঠ। কাজেই তিনি নিজেও এদিন সাওম পালন করেছেন এবং (সবাইকে) এদিন সাওম পালনের আদেশ দিয়েছেন।

ছবি বানান