বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,১৮৮
তিনি বলেন, যখন এ আয়াতে কারীমা নাযিল হলঃ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যূল্মের দ্বারা কলুষিত করেনি। তখন তা মুসলিমদের পক্ষে কঠিন হয়ে গেল। তারা আরয করলেন, ইয়া রাসূলআল্লাহ! আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের উপর যূল্ম করেনি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে অর্থ তা নয় বরং এখানে যূল্মের অর্থ হল শির্ক। তোমরা কি কুরআনে শুননি? লুকমান তাঁর ছেলেকে উপদেশ প্রদানকালে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, 'হে আমার প্রিয় ছেলে! তুমি আল্লাহর সাথে শির্ক করো না। কেননা, নিশ্চয়ই শির্ক এক মহা যুল্ম।