Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,১৮৯

প্রায় ২ মিনিট · ১৭২ শব্দ

بَاب وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ الْآيَةَ فَعَزَّزْنَا قَالَ مُجَاهِدٌ شَدَّدْنَا وَقَالَ ابْنُ عَبَّاسٍ طَائِرُكُمْ مَصَائِبُكُمْ ২০৩৯. পরিচ্ছেদঃ মহান আল্লাহর বাণীঃ আপনি তাদের নিকট এক জনপদের দৃষ্টান্ত বর্ণনা করুন। যখন তাদের নিকট রাসুলগণ এসেছিলেন (৩৬ঃ ১৩) মুজাহিদ (রহঃ) বলেন, فَعَزَّزْنَا অর্থ আমি শক্তিশালী করলাম। আর ইবন আব্বাস (রাঃ) বলেন, طَائِرُكُمْ অর্থ তোমাদের বিপদসমূহ। ৩১৮৯। হুদাবা ইবনু খালিদ (রহঃ) ... মালিক ইবনু সা’সাআ (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের কাছে মিরাজের রাত্রি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, অনন্তর তিনি (জিবরীল) আমাকে নিয়ে উপরে চললেন, এমনকি দ্বিতীয় আকাশে এসে পৌছলেন এবং দরজা খুলতে বললেন, জিজ্ঞাসা করা হল কে? উত্তর দিলেন, আমি জিবরীল। প্রশ্ন করা হল। আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে? উত্তর দিলেন, হ্যাঁ। এরপর আমরা যখন সেখানে পৌছলাম তখন সেখানে ইয়াহ্‌ইয়া এবং ঈসা (আলাইহিমুস সালাম) কে দেখলাম। তারা উভয়ে খালাত ভাই ছিলেন। জিবরীল বললেন, এরা হলেন, ইয়াহইয়া এবং ঈসা। তাদেরকে সালাম করুন। তখন আমি সালাম দিলাম। তাঁরাও সালামের জবাব দিলেন। তারপর তাঁরা বললেন, নেক ভাই এবং নেক নবীর প্রতি মারহাবা।

ছবি বানান