বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,২৭৫
তিনি বলেন, যখন এ আয়াত 'তোমার নিকট আত্মীয়গণকে সতর্ক কর' অবতীর্ণ হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনী ফিহ্র, হে বনী ’আদি, বিভিন্ন কুরাইশ শাখা গোত্রগুলিকে নাম ধরে ধরে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন। এবং কাবীসা (রহঃ) ... ইবনু ’আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এ আয়াত 'তোমার নিকট আত্মীয়গণকে সতর্ক কর' অবতীর্ন হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্র গোত্র করে আহ্বান করতে লাগলেন।