Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,২৭৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

(উপরোক্ত আয়াতের প্রেক্ষিতে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্‌দে মানাফের বংশধরগণ, তোমরা (ঈমান ও নেক আমলের দ্বারা) তোমাদের নিজেদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা কর। হে আবদুল মুত্তালিবের বংশধরগণ, তোমরা (ঈমান ও আমলের দ্বারা) তোমাদের নিজেদেরকে হিফাযত করো। হে যুবায়রের মাতা- রাসূলুল্লাহর ফুফু, হে মুহাম্মদ -এর কন্যা ফাতিমা। তোমরা তোমাদের নিজেদেরকে (ঈমান ও আমলের দ্বারা) রক্ষা কর। তোমাদেরকে আযাব থেকে বাঁচানোর সামান্যতম ক্ষমতাও আমার নাই আর আমার ধন-সম্পদ থেকে তোমরা যা ইচ্ছা তা চেয়ে নিয়ে যেতে পার (দেওয়ার ইখতিয়ার আমার আছে)।

ছবি বানান