Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,২৭৮

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

ইয়াহ্‌ইয়া ইবনু বুকায়র (রহঃ) ... ’আয়িশা (রাঃ) বর্ণনা করেন, মিনায় অবস্থানের দিনগুলোতে (অর্থাৎ ১০, ১১, ১২ তারিখে) আবূ বকর (রাঃ) আমার গৃহে প্রবেশ করলেন। তখন তাঁর নিকট দু’টি বালিকা ছিল। তারা দফ (একদিকে খোলা ছোট বাদ্যযন্ত্র) বাজিয়ে এবং নেচে নেচে (যুদ্ধের বিজয় গাথা) গান করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাঁদর দিয়ে মুখ ঢেকে শুয়ে ছিলেন। আবূ বক্‌র (রাঃ) এদেরকে ধমকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখ থেকে চাঁদর সরিয়ে বললেন, হে আবূ বক্‌র এদেরকে গাইতে দাও। কেননা, আজ ঈদের দিন ও মিনার দিনগুলির অন্তর্ভুক্ত। আয়িশা (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে দাঁড়িয়ে ছিলেন আর আমি (তাঁর পিছনে থেকে) হাবশীদের খেলা উপভোগ করছিলাম। মস্‌জিদের নিকটে তারা যুদ্ধাস্ত্র নিয়ে খেলা করছিল। এমন সময় ’উমর (রাঃ) এসে তাদেরকে ধমকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ’উমর! তাদেরকে বানূ আরফিদাকে নিরাপদে ছেড়ে দাও।

ছবি বানান