বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,২৭৯
তিনি বলেন, হাসসান (রাঃ) কবিতার ছন্দে মুশরিকদের নিন্দা করতে অনুমতি চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বংশকে কিভাবে তুমি পৃথক করবে? হাসসান (রাঃ) বললেন, আমি তাদের মধ্য থেকে এমনভাবে আপনাকে আলাদা করে নিব যেমনভাবে আটার খামির থেকে চুলকে পৃথক করে নেয়া হয়। ’উরওয়া (রহঃ) বলেন, আমি হাসসান (রাঃ)-কে ’আয়িশা (রাঃ)-এর সম্মুখে তিরস্কার করতে উদ্যত হলেন, তিনি আমাকে বললেন, তাকে গালি দিও না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে কবিতার মাধ্যমে শত্রুদের বাক্যাঘাত প্রতিহত করত। আবূল হায়ছম বলেন,نفحت الدابة (বলা হয়) যখন পশু তার ক্ষুর দ্বারা আঘাত করে আরنفحه بالسيف (বলা হয়) যখন দূর থেকে আঘাত করা হয়।