বুখারী শরীফ - হাদীস নং ৩,২৮৯
মুহাম্মদ ইবনু উবায়দুল্লাহ (রহঃ) ... জু’আইদ (রহঃ) বলেন, আমি সাইব ইবনু ইয়াযীদকে বলতে শুনেছি যে, আমার খালা (একদিন) আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার ভাগিনা পীড়িত ও রোগাক্রান্ত। (আপনি তার জন্য আল্লাহর নিকটে দু’আ করুন!) তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বরকতের দু’আ করলেন। তিনি ওযু করলেন, তাঁর ওযুর অবশিষ্ট পানি আমি পান করলাম। এরপর আমি তাঁর পিছন দিকে গিয়ে দাঁড়ালাম তাঁর কাঁধের মধ্যবর্তী স্থানে 'মোহরে নাবুওয়্যাত' দেখলাম যা কবুতরের ডিমের ন্যায় অথবা বাসর ঘরের পর্দার বুতামের মত। ইবনু উবায়দুল্লাহ বলেন, الْحُجْلَةُ অর্থ সাদা চিহ্ন, যা ঘোড়ার কপালের সাদা অংশ এর অর্থ থেকে গৃহীত। আর ইব্রাহীম ইবনু হামযা বলেন, কবুতরের ডিমের মত। আবূ আবদুল্লাহ বুখারী (রহঃ) বলেন বিশুদ্ধ হলزاء এর পূর্বে را হবে অর্থাৎ رز।