বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,২৯০
তিনি বলেন, একদিন আবূ বক্র (রাঃ) বাদ আসর এর সালাতান্তে (নামাজের পর) বের হয়ে চলতে লাগলেন। (পথিমধ্যে) হাসান (রাঃ) কে ছেলেদের সঙ্গে খেলা করতে দেখলেন। তখন তিনি তাঁকে কাঁধে তুলে নিলেন এবং বললেন, আমার পিতা কুরবান হউন! এ-ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সা’দৃশ্য আলীর সাদৃশ্য নয়। তখন আলী (রাঃ) হাসতেছিলেন।