বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৩১৯
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি পানির পাত্র আনা হল, তখন তিনি (মদিনার নিকটবর্তী) যাওরা নামক স্থানে অবস্থান করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত মোবারক ঐ পাত্রে রেখে দিলেন আর তখনই পানি আঙ্গুলির ফাঁক দিয়ে উপচে পড়তে লাগল। ঐ পানি দিয়ে উপস্থিত সকলেই উযূ (ওজু/অজু/অযু) করে নিলেন। কাতাদা (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, আপনাদের লোক সংখ্যা কত ছিল? আমরা তিনশ’ অথবা তিনশ’ এর কাছাকাছি ছিলাম।