Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৩২০

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে (এমন অবস্থায়) দেখতে পেলাম যখন আসরের সালাত (নামায/নামাজ) এর সময় নিকটবর্তী। সকলেই পেরেশান হয়ে পানি খুঁজছেন কিন্তু পানি পাওয়া যাচ্ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উযূর পানি (একটি পাত্রসহ আনা হল)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাত্রে তাঁর হাত মোবারক রেখে দিলেন এবং সকলকে এ পাত্রের পানি দ্বারা উযূ (ওজু/অজু/অযু) করতে আদেশ দিলেন। আমি দেখলাম তাঁর হাত মোবারকের নীচ হতে সজোরে উথলে পড়ছিল। কাফিলার শেষ ব্যাক্তিটি পর্যন্ত সকলেই এই পানি দিয়ে উযূ করে নিলেন।

ছবি বানান