Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৩২১

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে বের হয়েছিলেন। তাঁর সাথে সাহাবায়ে কেরামও ছিলেন। তাঁরা চলতে লাগলেন তখন সালাত (নামায/নামাজ) এর সময় হয়ে গেল কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করার জন্য কোথাও পানি পাওয়া গেল না। কাফিলার এক ব্যাক্তি (আনাস (রাঃ) নিজেই) সামান্য পানিসহ একটি পেয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত করলেন। তিনি পেয়ালাটি হাতে নিয়ে তার-ই পানি দিয়ে উযূ করলেন এবং তাঁর হাতের চারটি আঙ্গুল পেয়ালার মধ্যে সোজা করে ধরে রাখলেন। আর বললেন, উঠ তোমরা সকলে উযূ কর। সকলেই ইচ্ছামত উযূ করে নিলন। তাদেঁর সংখ্যা সত্তর বা এর কাছাকাছি ছিল।

ছবি বানান