বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৩৪৪
তিনি আবূ সা’সা’আতকে বললেন, তোমাকে দেখছি তুমি বকরীকে অত্যন্ত পছন্দ করে এদেরকে সর্বদা লালন-পালন কর, তাই তোমাকে বলছি, এদের যত্ন কর এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হলে চিকিৎসা কর। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, এমন এক জামানা আসবে, যখন বকরীই হবে মুসলিমদের সর্বোত্তম সম্পদ। ইহাকে নিয়ে পর্বত শিখরে বাড়ি বর্ষণের স্থানে চলে যাবে এবং রক্ষা করবে তাদের দ্বীনকে ফিতনা ফাসাদ থেকে।