Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৩৪৫

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

আবদুল আযীয ওয়াইসী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অসংখ্য সর্বগ্রাসী ফিতনা ফাসাদ আসতে থাকবে। ঐ সময় বসা ব্যাক্তি দাঁড়ানো ব্যাক্তির চেয়ে উত্তম (নিরাপদ), দাঁড়ানো ব্যাক্তি চলমান ব্যাক্তি হতে অধিক রক্ষিত আর চলমান ব্যাক্তি ধাবমান ব্যাক্তির চেয়ে অধিক বিপদমুক্ত। যে ব্যাক্তি ফিতনার দিকে চোখ তুলে তাকাবে ফিতনা তাকে গ্রাস করবে। তখন যদি কোন ব্যাক্তি তাঁর দ্বীন রক্ষার জন্য কোন ঠিকানা অথবা নিরাপদ আশ্রয় পায়, তবে সেখানে আশ্রয় গ্রহণ করাই উচিৎ হবে। ইবনু শিহাব যুহরী (রহঃ) ... নাওফাল ইবনু মু’আবিয়া (রাঃ) হতে আবূ হুরায়রা (রাঃ) এর হাদীসের অনুরূপই বর্ণনা করেছেন। তবে অতিরিক্ত আর একটি কথাও বর্ণনা করেছেন যে এমন একটি সালাত (নামায/নামাজ) রয়েছে (আসর) যে ব্যাক্তির ঐ সালাত (নামায/নামাজ) কাযা হয়ে গেল, তার পরিবার পরিজন ধন-সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল।

ছবি বানান