Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৩৯

প্রায় ২ মিনিট · ১৬২ শব্দ

তিনি বলেনঃ আমি ’আবদুল্লাহ ইবনু মাস’ঊদ ও আবূ মূসা (রাঃ)-এর কাছে ছিলাম। তাঁকে আবূ মূসা (রাঃ) বললেনঃ হে আবূ ’আবদুর রহমান। কেউ জুনুবী হলে যদি পানি না পায় তবে কি করবে? তখন ’আবদুল্লাহ (রাঃ) বললেনঃ পানি না পাওয়া পর্যন্ত সালাত (নামায/নামাজ) আদায় করবে না। আবূ মূসা (রাঃ) বললেনঃ তাহলে ’আম্মার (রাঃ) এর কথার উত্তরে আপনি কি বলবেন? তাঁকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন (তায়াম্মুম করে নেওয়া) তোমার জন্য যথেষ্ট ছিল। ’আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ) বললেনঃ তুমি দেখ না উমর (রাঃ) ’আম্মারের এই কথায় সন্তুষ্ট ছিলেন না? আবূ মূসা (রাঃ) পুনরায় বললেনঃ ’আম্মারের কথা বাদ দিলেও তায়াম্মুমের আয়াতের কি ব্যাখ্যা করবেন? ’আবদুল্লাহ (রাঃ) এর কোন উত্তর দিতে পারলেন না। তিনি তবুও বললেনঃ আমরা যদি লোকদের তার অনুমতি দিয়ে দেই তাহলে আশঙ্কা হয়, কারো কাছে পানি ঠাণ্ডা মনে হলেই তায়াম্মুম করবে। রাবী আ’মাশ (রহঃ) বলেনঃ আমি শাকীক (রহঃ)-কে প্রশ্ন করলাম, আবদুল্লাহ (রাঃ) এ কারণে কি তায়াম্মুম অপছন্দ করেছিলেন? তিনি বললেনঃ হ্যাঁ।

ছবি বানান