Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৪০

প্রায় ৩ মিনিট · ৩৩২ শব্দ

তিনি বলেনঃ আমি ’আবদুল্লাহ (ইবনু মাস’ঊদ) ও আবূ মূসা আশ’আরী (রাঃ)-এর সঙ্গে বসা ছিলাম। আবূ মূসা (রাঃ) ’আবদুল্লাহ (রাঃ)-কে বললেনঃ কোন ব্যাক্তির জুনুবী হলে সে যদি এক মাস পর্যন্ত পানি না পায়, তাহলে কি সে তায়াম্মুম করে সালাত (নামায/নামাজ) আদায় করবে না? শাকীক (রহঃ) বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেনঃ একমাস পানি না পেলেও সে তায়াম্মুম করবে না। তখন তাঁকে আবূ মূসা (রাঃ) বললেনঃ তাহলে সূরা মায়িদার এ আয়াত সম্পর্কে কি করবেন যে 'পানি না পেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে' (৫ : ৬)। ’আবদুল্লাহ (রাঃ) জওয়াব দিলেনঃ মানুষকে সেই অনুমতি দিলে অবস্থা এমন পর্যায়ে পৌঁছার সম্ভবনা রয়েছে যে, সামান্য ঠাণ্ডা লাগলেই লোকেরে মাটি দ্বারা তায়াম্মুম করবে। আমি বললামঃ আপনারা এ জন্যই কি তা অপছন্দ করেন? তিনি জওয়াব দিলেন, হ্যাঁ। আবূ মূসা (রাঃ) বললেনঃ আপনি কি উমর ইবনু খাত্তব (রাঃ)-এর সম্মুখে ’আম্মার (রাঃ)-এর এ কথা শোনেন নি যে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রয়জনে বাইরে পাঠিয়েছিলেন। সফরে আমি জুনুবী হয়ে পড়লাম এবং পানি পেলাম না। এজন্য আমি জন্তুর মত মাটিতে গড়াগড়ি দিলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঘটনাটি বিবৃত করলাম। তখন তিনি বললেনঃ তোমার জন্য তো এতুকুই যথেষ্ট ছিল—এই বলে তিনি দু’হাত মাটিতে মারলেন। তারপর তা ঝেড়ে নিলেন এবং তা দিয়ে তিনি বাম হাতে ডান হাতের পিঠ মাসেহ করলেন কিংবা রাবী বলেছেন, বাম হাতের পিঠ ডান হাতে মাসেহ করলেন। তারপর হাত দুটো দিয়ে তাঁর মুখমণ্ডল মাসেহ করলেন। ’আবদুল্লাহ (রাঃ) বললেনঃ আপনি দেখেন নি যে দেখ না উমর (রাঃ) ’আম্মার (রাঃ)-এর কথায় সন্তুষ্ট হন নি? ইয়া’লা (রহঃ) আ’মাশ (রহঃ) থেকে এবং তিনি শাকীক (রহঃ) থেকে আরো বলেছেন যে , তিনি বললেনঃ আমি ’আবদুল্লাহ (রাঃ) ও আবূ মূসা (রাঃ)-এর কাছে হাযির ছিলাম; আবূ মূসা (রাঃ) বলেছিলেনঃ আপনি ’উমর (রাঃ) থেকে ’আম্মারের এ কথা শোনেন নি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও আপনাকে বাইরে পাঠিয়েছিলেন। তখন আমি জুনুবী হয়ে গিয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম। তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এ বিষয় তাঁকে জানালাম। তখন তিনি বললেনঃ তোমার জন্য এই যথেষ্ট ছিল—এ বলে তিনি তাঁর মুখমণ্ডল এবং দু’হাত একবার মাসেহ করলেন।

ছবি বানান