বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৪০৬
মুহাম্মদ ইবনু কাসীর (রহঃ) ... মুহাম্মদ ইবনু হানাফীয়া (রহঃ) বলেন, আমি আমার পিতা আলী (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তিনি বললেন, আবূ বকর (রাঃ)। আমি বললাম, এর পর কে? তিনি বললেন, উমর (রাঃ)। আমার আশংকা হল যে, এরপর তিনি উসমান (রাঃ) এর নাম বলবেন, তাই (তাঁকে জিজ্ঞাসা না করে) আমি বললাম, তারপর আপনি? তিনি বললেন, না, আমি তো মুসলিমদের একজন।