Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৭১

প্রায় ২ মিনিট · ১৭৩ শব্দ

তিনি বলেন, আলকামা (রহঃ) একবার সিরিয়ায় গেলেন। যখন মসজিদে প্রবেশ করলেন, তখন তিনি দু’আ করলেন, হে আল্লাহ, আমাকে একজন নেককার সাথী মিলিয়ে দিন। তাখন তিনি আবূ দারদা (রাঃ) এর নিকট গিয়ে বসলেন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার বাসিন্দা। আমি বললাম কুফার। তিনি বললেন, তোমাদের মাঝে কি ঐ ব্যাক্তিটি নেই যাঁকে আল্লাহ্ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানীতে শয়তান থেকে নিরাপদ করে দিয়েছেন। অর্থাৎ আম্মার (ইবনু ইয়াসির) (রাঃ)। আমি বললাম, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন তথ্যভিজ্ঞ ব্যাক্তিটি কি নেই যিনি ব্যতীত অন্য কেউ এ সব গোপন রহস্যাদি জানেন না? অর্থাৎ হুযায়ফা (রাঃ)। আমি বললাম, হাঁ। তিনি আবার জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিসওয়াক ও সামান বহনকারী [নিত্য সহচর আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)] নেই? আমি বললাম, হাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, আবদুল্লাহوَاللَّيْلِ কিভাবে পাঠ করেন। আমি বললামوَالذَّكَرِ وَالأُنْثَى পড়েন। তখন তিনি বললেন, (এভাবে পড়ার কারণে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে শুনেছিলাম এরা (সিরিয়াবাসী) তা থেকে আমাকে সরিয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টা করেছে।

ছবি বানান