বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৫৩৫
ইসহাক (রহঃ) ... আবূ উসাইদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসার গোত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠতম গোত্র হল বানূ নাজ্জার, তারপর বানূ আবদ-ই-আশহাল, তারপর বানূ হারিস ইবনু খাযরাজ তারপর বানু সায়িদা। আনসারদের সকল গোত্রের মধ্যেই খায়র ও কল্যাণ রয়েছে। তখন সা’দ ইবনু উবাদা (রাঃ) বললেন, তিনি ছিলেন প্রথম যুগের অন্যতম মুসলিম। আমার ধারণা হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন তদুত্তরে তাঁকে বল হল, আপনাদেরকে বহু গোত্রের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ আয়িশা সিদ্দীকাহ (রাঃ) এর বর্ণনার অর্থ এ নয় যে, তিনি ইফক্-এর ঘটনার পর সৎলোক নন।