Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৫৩৬

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর মজলিসে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) এর আলোচনা চলছিল। তখন তিনি বললেন; তিনি সে ব্যাক্তি যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য শোনার পর থেকে আমি অত্যন্ত ভালবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন শিক্ষা কর চারজনের নিকট থেকে, আবদুল্লাহ ইবনু মাস’উদ (সর্ব প্রথম তিনি এ নামটি বললেন)। সালিম আবূ হুযাইফার আযাদকৃত গোলাম, মু’আয ইবনু জাবাল ও উবাই ইবনু কা’ব (রাঃ)।

ছবি বানান