বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৪৬
তিনি বলেন, হুদায়বিয়ার দিন লোকেরা পিপাসার্ত হয়ে পড়লেন। এ সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি চর্মপাত্র ভর্তি পানি ছিল মাত্র। তিনি তা দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করলেন। তখন লোকেরা তাঁর প্রতি এগিয়ে আসলে তিনি তাদের কে বললেন, কি হয়েছে তোমাদের? তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার চর্মপাত্রের পানি ব্যতীত আমাদের কাছে এমন কোনো পানি নেই যার দ্বারা আমরা উযূ করব এবং যা আমরা পান করব। বর্ণনাকারী জাবির (রাঃ) বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মুবারাক হাতখানা ঐ চর্মপাত্রে রাখলেন। অমনি তার আঙ্গুলগুলোর মধ্যস্থল থেকে ঝরণা ধারার মত পানি উথলিয়ে উঠতে লাগলো। জাবির (রাঃ) বলেন, আমরা সে পানি পানি করলাম এবং তা দিয়ে উযূ করলাম। [সালিম (রাঃ) বলেন] আমি জাবির (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনারা সেদিন কতজন লোক ছিলেন? তিনি বললেন, আমাদের সংখ্যা এক লাখ হলেও এ পানই আমাদের জন্য যথেষ্ট হত। আমরা ছিলাম তখন পনের'শ লোক মাত্র।*