Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৪৭

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, আমি সাঈদ ইবনু মূসায়্যিব (রাঃ) কে বললাম, আমি শুনতে পেয়েছি যে, জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলতেন, তাঁরা (হুদায়বিয়ার যুদ্ধে) অংশগ্রহণকারী সাহাবাদের সংখ্যা চৌদ্দশ ছিল। সাঈদ (রাঃ) আমাকে বললেন, জাবির (রাঃ) আমাকে বর্ণনা করেছেন যে, হুদায়বিয়ার যুদ্ধে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়আত গ্রহণ করেছিলেন, তাদের সংখ্যা ছিল পনের'শ। আবূ দাউদ কুরবা (রহঃ) এর মাধ্যমে কাতাদা (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ)-ও অনুরূপ বর্ণনা করেছেন। আবূ দাউদ (রহঃ) (অন্য সনদে) শু’বা (রহঃ) থেকেও অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান