Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৮৭

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

হুমায়দী (রহঃ) ..... আমর ইবনু দ্বীনার (রহঃ) বলেনঃ আমরা ইবনু ’উমর (রাঃ)-কে এক ব্যাক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম—যে ব্যাক্তি উমরার জন্য বায়তুল্লাহর তাওয়াফ করেছেন কিন্তু সাফা-মারওয়া সা’ঈ করে নি, সে কি তাঁর স্ত্রীর সাথে সঙ্গত হতে পারবে? তিনি জবাব দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাতবার বায়তুল্লাহর তাওয়াফ করেছেন, মাকামে ইবরাহীমের কাছে দু’রাক’আত সালাত (নামায/নামাজ) আদায় করেছেন আর সাফা-মারওয়া সা’ঈ করেছেন। তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা জাবির ইবনু ’আবদুল্লাহ (রাঃ)-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেনঃ সাফা-মারওয়ায় সা’ঈ করার আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাবে না।

ছবি বানান