Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৮৮

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

এক ব্যাক্তি উমর (রাঃ)-এর নিকট এলেন, এবং বললেনঃ ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন। ইবনু ’উমর (রাঃ) বলেনঃ আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বা থেকে বেরিয়ে পড়েছেন। আমি বিলাল (রাঃ)-কে উভয় কপাটের মাঝখানে দাঁড়ানো দেখে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কা’বা ঘরের অভ্যন্তরে সালাত আদায় করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ, কা’বায় প্রবেশ করার সময় তোমার বাঁ দিকের দুই স্তম্ভের মধ্যখানে দুই রাক’আত সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। তারপর তিনি বের হলেন এবং কাবার সামনে দুই রাক’আত সালাত আদায় করলেন।

ছবি বানান