বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৯৩৫
তিনি বলেন, মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িদ ইবনু হারিসা (রাঃ) কে সেনাপতি নিযুক্ত করে বলেছিলেন, যদি যায়েদ (রাঃ) শহীদ হয়ে যায় তাহলে জাফর ইবনু আবূ তালিব (রাঃ) সেনাপতি হবে। যদি জাফর (রাঃ)-ও শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ) সেনাপতি হবে। আবদুল্লাহ [ইবনু উমর (রাঃ)] বলেন, ঐ যুদ্ধে তাদের সাথে আমিও ছিলাম। যুদ্ধ শেষে আমরা জাফর ইবনু আবূ তালিব (রাঃ) কে তালাশ করলে তাকে শহীদগণের মধ্যে পেলাম। তখন আমরা তার দেহে তরবারী ও বর্শার নব্বইটিরও অধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি।