Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৯৩৬

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট (মুতার) যুদ্ধক্ষেত্র থেকে খবর এসে পৌছার পূর্বেই তিনি উপস্থিত মুসলিমদেরকে যায়িদ, জাফর ও ইবনু রাওয়াহা (রাঃ) এর শাহাদতের কথা জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যায়িদ (রাঃ) পতাকা হাতে অগ্রসর হলে তাঁকে শহীদ করা হয়। তখন জাফর (রাঃ) পাতাকা হাতে অগ্রসর হল, তাকেও শহীদ করে ফেলা হয়। তারপর ইবনু রাওয়াহা (রাঃ) পতাকা হাতে নিল। এবার তাকেও শহীদ করে দেয়া হল। এ সময়ে তাঁর দু’চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল। (তারপর তিনি বললেন) অবশেষে সাইফুল্লাহ্‌দের মধ্যে এক সাইফুল্লাহ (আল্লাহর তরবারি) হাতে পতাকা ধারণ করেছে। ফলত আল্লাহ্ তাদের উপর (আমাদের) বিজয় দান করেছেন।

ছবি বানান