বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৯৯৯
তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের গনীমত বন্টন করে দিলেন, তখন আনসারদের এক ব্যাক্তি বলে ফেলল যে, এই বন্টনের ব্যাপারে তিনি আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখেন নি। কথাটি শুনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম এবং তাঁকে কথাটি জানিয়ে দিলাম। তখন তাঁর চেহারার বং পরিবর্তিত হয়ে গেল। তারপর তিনি বললেন, আল্লাহ্, মূসা (আলাইহিস সালাম) এর উপর রহমত বর্ষণ করুন। তাঁকে এর চেয়েও অধিক কষ্ট দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সবর করেছিলেন।