Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,০০০

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, হুনায়নের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন লোককে (গনীমতের মাল) বেশি বেশি করে দিয়েছিলেন। যেমন আকরা’কে একশ’ উট দিয়েছিলেন। ’উয়ায়নাকে অনুরূপ (একশ’ উট) দিয়েছেলেন। এভাবে আরো কয়েকজনকে দিয়েছেন। এতে এক ব্যাক্তি বলে উঠলো, এ বন্টন পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য রাখা হয়নি। (রাবী বলেন) আমি বললাম, অবশ্যই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ কথা জানিয়ে দিব। এরপর [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনে] বললেন, আল্লাহ্ মূসা (আলাইহিস সালাম) এর উপর করুণা বর্ষণ করুন। তাঁকে এর চেয়েও অধিক কষ্ট দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন।

ছবি বানান