Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,০০৬

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

ইসহাক (রহঃ) ... আবূ মূসা আশ’আরী (রাঃ) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে (আবূ মূসা’কে গভর্নর নিযুক্ত করে) ইয়ামানে পাঠিয়েছেন। তখন তিনি ইয়ামানে তৈরী করা হয় এমন কতিপয় শরাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ঐগুলো কি কি? আবূ মূসা (রাঃ) বললেন, তা হল বিত্উ ও মিযর শরাব। বর্ননাকারী সাঈদ (রহঃ) বলেন, (কথার ফাঁকে) আমি আবূ বুরদাকে জিজ্ঞাসা করলাম, বিত্উ কি? তিনি বললেন, বিত্উ হল মধু থেকে গ্যাজানো রস আর মিযর হল যবের গ্যাজানো রস। (সাঈদ বলেন) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল নেশা উৎপাদক বস্তুই হারাম। হাদীসটি জারীর এবং আবদুল ওয়াহিদ শায়বানী (রহঃ) এর মাধ্যমে আবূ বুরদা (রাঃ) সূত্রেও বর্ননা করেছেন।

ছবি বানান