Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,০০৯

প্রায় ২ মিনিট · ১৭২ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’আয ইবনু জাবালকে (গভর্নর বানিয়ে) ইয়ামানে পাঠানোর সময় তাঁকে বললেন, অচিরেই তুমি আহলে কিতাবদের এক গোত্রের কাছে যাচ্ছ। যখন তুমি তাদের কাছে গিয়ে পৌঁছবে তখন তাদেরকে এ দাওয়াত দেবে, তারা যেন সাক্ষ্য দেয় যে, ’আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল’, এরপর তারা যদি তোমার এ কথা মেনে নেয়, তখন তাদেরকে এ কথা জানিয়ে দেবে যে, আল্লাহ্ তোমাদের উপর দিনে ও রাতে পাঁচবার সালাত (নামায/নামাজ) ফরয করে দিয়েছেন। তারা তোমার এ কথা মেনে নিলে তুমি তাদেরকে জানিয়ে দেবে যে, আল্লাহ্ তোমাদের উপর যাকাত ফরয করে দিয়েছেন, যা তাদের (মুসলিমদের) সম্পদশালীদের কাছ থেকে গ্রহন করা হবে এবং তাদের অভাবগ্রস্থদের মাঝে বিতরন করা হবে। যদি তারা তোমার এ কথা মেনে নেয়, তা হলে (তাদের সম্পদ থেকে যাকাত গ্রহন করার সময়) তাদের মালের উৎকৃষ্টতম অংশ গ্রহন করা থেকে বিরত থাকবে। মজলুমের বদদোয়াকে ভয় করবে, কেননা, মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোন পর্দার আড়াল থাকেনা। আবূ আবদুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেন,طَاعَتْ طوعت এবংأَطَاعَتْ সমার্থবোধক শব্দ,طِعْتُ طُعْتُ এবংأَطَعْتُ এর অর্থ একই।

ছবি বানান