বুখারী শরীফ - হাদীস নং ৪,০১০
সুলায়মান ইবনু হারব (রহঃ) ... আমর ইবনু মায়মুন (রহঃ) থেকে বর্নিত, মু’আয (ইবনু জাবাল) (রাঃ) ইয়ামানে পৌঁছার পর লোকজনকে নিয়ে ফজরের সালাত (নামায/নামাজ) আদায় করতে গিয়ে তিনিوَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً (অর্থাৎ, আল্লাহ্ ইবরাহীমকে বন্ধু বানিয়ে নিলেন) আয়াতটি তিলাওয়াত করলেন। তখন কাওমের এক ব্যাক্তি বলে উঠলো, ইবাহীমের মায়ের চোখ ঠান্ডা হয়ে গেছে। মু’আয (ইবনু মু’আয বাসরী), শু’বা-হাবীব-সাঈদ (রহঃ) আমর (রাঃ) থেকে এতটুকু অতিরিক্ত বর্ননা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’আয (ইবনু জাবাল) (রাঃ) কে ইয়ামানে পাঠালেন। (সেখানে পৌঁছে) মু’আয (রাঃ) ফজরের সালাত সূরা নিসা তিলাওয়াত করলেন। যখন তিনি (তিলাওয়াত করতে করতে)وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً পাঠ করলেন তখন তাঁর পেছন থেকে জনৈক ব্যাক্তি বলে উঠলো ইবরাহীমের মায়ের চোখ ঠান্ডা হয়ে গেছে।