বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,০৪২
আবদুল্লাহ ইবনু মুহাম্মদ এবং ইসহাক ইবনু নাসর (রহঃ) ... আবূ মূসা আশ’আরী (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমি ও আমার ভাই ইয়ামান থেকে এসে অনেক দিন পর্যন্ত অবস্থান করেছি। এ সময়ে তাঁর [রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর] খিদমতে ইবনু মাসউদ (রাঃ) ও তাঁর আম্মার অধিক আসা-যাওয়া ও ঘনিষ্ঠতার কারনে আমরা তাঁদেরকে তাঁর [রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর] পরিবারেরই অন্তর্ভুক্ত মনে করেছিলাম।