বুখারী শরীফ - হাদীস নং ৪,০৭৫
উবায়দুল্লাহ্ ইবনু সাঈদ (রহঃ) ... সাফওয়ান এর পিতা ইয়ালা ইবনু উমাইয়া (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উসরা এর যুদ্ধে অংশগ্রহন করি। ইয়ালা বলতেন যে, উক্ত যুদ্ধ আমার কাছে নির্ভরযোগ্য আমলের অন্যতম বলে বিবেচিত হতো। আতা (রহঃ) বলেন যে, সাফওয়ান বলেছেন, ইয়ালা (রাঃ) বর্ননা করেন, আমার একজন (দিনমজুর) চাকর ছিল, সে একবার এক ব্যাক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হল এবং এক পর্যায়ে একজন অন্যজনের হাত দাঁত দ্বারা কেটে ফেলল। আতা (রহঃ) বলেন, আমাকে সাফওয়ান (রহঃ) অবহিত করেছেন যে, উভয়ের মধ্যে কে কার হাত দাঁত দ্বারা কেটেছিল তার নাম আমি ভুলে গেছি। রাবী বলেন, আহত ব্যাক্তি ঘাতকের মুখ থেকে নিজ হাত মুক্ত করার পর দেখা গেল, তার সম্মুখের দুটো দাঁত উৎপাটিত হয়ে গেছে। তারপর তারা এ মামলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে পেশ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁতের ক্ষতিপূরনের দাবি বাতিল করেছেন। আতা (রহঃ) বলেন যে, আমার ধারনা যে, বর্ননাকারী এ কথাও বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে কি সে তার হাত তোমার মুখে চিবানোর জন্য ছেড়ে দিবে? যেমন উটের মুখে চিবানোর জন্য ছেড়ে দেয়া হয়?