Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,০৭৪

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) ... মুসআব ইবনু সা’দ তাঁর পিতা (আবূ ওয়াক্কাস) (রাঃ) থেকে বর্ননা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধাভিযানে রওয়ানা হন। আর আলী (রাঃ) কে খলীফা মনোনীত করেন। আলী (রাঃ) বলেন, আপনি কি আমাকে শিশু ও মহিলাদের মধ্যে ছেড়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এ কথায় রাযী নও যে, তুমি আমার কাছে সে মর্যাদায় অধিষ্ঠিত হবে যেমন হারুন (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম) এর পক্ষ থেকে অধিষ্ঠিত ছিলেন। তবে এতোটুকু পার্থক্য যে, (তিনি নবী ছিলেন আর) আমার পরে আর কোন নবী নেই। আবূ দাউদ (রহঃ) বলেন, শু’বা (রহঃ) আমাকে হাকাম (রহঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেন, আমি মুসআব (রহঃ) থেকে শুনেছি।

ছবি বানান