Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৫৮

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেন, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করলেন, তখন তিনি মিম্বরে ছিলেন; আপনি রাতের সালাত (নামায/নামাজ) কিভাবে আদায় করতে বলেন? তিনি বললেনঃ দু-দু’রাকা’আত করে আদায় করবে। যখন তোমাদের কারো ভোর হয়ে যাওয়ার আশংকা হয় তখন সে আরো এক রাকা’আত আদায় করে নিবে। আর এইটি তার পূর্ববর্তী সালাতকে বিতর করে দেবে। [নাফি (রহঃ) বলেন] ইবনু উমর (রাঃ) বলতেনঃ তোমরা বিতরকে রাতের শেষ সালাত হিসাবে আদায় কর। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন।

ছবি বানান